AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৫ পিএম, ৮ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে বিদ্যমান সমঝোতা চুক্তি শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক (এমওইউ) আর কার্যকর নেই। তার ভাষায়, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে ওয়াশিংটন কঠোর বার্তা দিয়েছে এবং পরিস্থিতি নতুন পর্যায়ে পৌঁছেছে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তিনি অভিযোগ করেন, তেহরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে আসছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

ন্যাটোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানকে মোকাবিলার ক্ষেত্রে জোটের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।

ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে স্পেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য স্পেন তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ন্যাটো, স্পেন কিংবা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!