ভারতের নয়াদিল্লিতে হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ এক বাংলাদেশি নারী মারা গেছেন। হিন্দুস্তান টাইমস পত্রিকার খবর অনুযায়ী, তিনি বুধবার, ১০ জুন মৃত্যুবরণ করেন।
পুলিশ জানিয়েছে, ওই নারী এআইআইএমএস ট্রমা সেন্টারে গুরুতর আহত অবস্থায় ভর্তি ছিলেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩ জুন দিল্লির ওই হোটেলে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। আর ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার আরেকজনের মৃত্যু হয়। আর গতকাল বুধবার মৃত্যু হয় বাংলাদেশি নারীর। এতে নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

