AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৩ এএম, ৬ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এছাড়া এ দুর্যোগে অন্তত ১৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ জুলাই) তুরস্কভিত্তিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনো ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্গত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!