রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন।
নামাজটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়টি ছিল শহীদ নেতার মরদেহের জন্য। দ্বিতীয় পর্যায়টি ছিল নেতার কন্যা সাইয়েদেহ বোশরা খামেনি; শহীদ নেতার অন্যতম জামাতা মেসবাহ আল-হোদা বাকেরি; এবং শহীদ নেতার পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলের মরদেহের জন্য। তৃতীয় পর্যায়টি ছিল শহীদ নেতার শিশুকন্যা জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য।
এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার তিন ছেলে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন আরেক ছেলে মোজতবা খামেনি। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এক হামলায় খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তার ছেলেদের প্রকাশ্যে দেখা গেলো।
জানাজায় খামেনির তিন ছেলে—মোস্তফা হোসেইনি খামেনি, মাসুদ হোসেইনি খামেনি এবং মেসাম হোসেইনি খামেনি উপস্থিত হয়ে তাদের বাবার মরদেহের ওপর দোয়া করেন। তবে বাবার মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি এই আয়োজনে অনুপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

