AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা



কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখা কেন্দুয়া উপজেলা ও কেন্দুয়া পৌর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে।

রোববার (৫ জুলাই) রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসাইন দায়িত্ব পেয়েছেন।

একই দিন ঘোষিত কেন্দুয়া পৌর ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন হৃদয়কে মনোনীত করা হয়েছে।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে।

কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দমিছিল করে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান।

নবনির্বাচিত উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে কেন্দুয়া উপজেলা ছাত্রদল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!