AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২৫ পিএম, ১ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে ‘খুব ভালো বৈঠক’ হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নর্থ ডাকোটা সফরের উদ্দেশ্যে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এখন পর্যন্ত সব যেভাবে চলছে, তাতে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। এরপর কী হয়, আমরা তা দেখব।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হেনেছিলাম। তবে এখন আমাদের সম্পর্ক খুব ভালোভাবেই এগিয়ে চলছে।”

এর আগে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে বলে বুধবার (১ জুলাই) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক জানান, আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ কারিগরি (টেকনিক্যাল) আলোচনা করছেন।

তিনি আরও জানান, দোহার এই বৈঠকটি দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের লেক লুসার্নে অনুষ্ঠিত সাম্প্রতিক শীর্ষ বৈঠকে অর্জিত অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং জুন মাসে উভয় পক্ষের অনুমোদিত আলোচনার রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যেই এ আলোচনা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!