AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে চুক্তিতে ‘তাড়াহুড়ো নয়’: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৭ পিএম, ২৪ মে, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে ‘তাড়াহুড়ো নয়’: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে তাড়াহুড়ো করতে চান না।

রোববার (২৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে আমি আমাদের প্রতিনিধিদের বলেছি, চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে। কারণ সময় এখন আমাদের পক্ষেই রয়েছে।”

তিনি আরও বলেন, চূড়ান্তভাবে কোনো চুক্তি অনুমোদন ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা নিয়ে সম্প্রতি জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, দুই দেশ একটি সম্ভাব্য রূপরেখা চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

তিনি জানান, আলোচনায় ১৪ দফা সম্বলিত একটি কাঠামো নিয়ে আলোচনা চলছে এবং এতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ট্রাম্প তার পোস্টে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি বলেন, “উভয় পক্ষেরই যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনার পর ইরানি বন্দরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়।

এদিকে সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও আলোচনা চলছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের কিছু নেতা সম্ভাব্য সমঝোতার কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!