AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:০৮ পিএম, ২২ জুলাই, ২০২৬

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন।

কেউ ফেসবুকে সমর্থন প্রকাশ করছেন, আবার কেউ সরাসরি বিক্ষোভস্থলে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন।

‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খানও মুম্বাইয়ের দাদারে আয়োজিত এক বিক্ষোভে যোগ দেন। তবে সেখানে পৌঁছানোর পর পুলিশ তাকে আটক করে বলে দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আয়েশা বলেন, ‘এখনো আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ আমাকে একটি ভ্যানে তুলে নিয়ে যায় এবং আটক করে।’

আয়েশার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগে তার ভাই এবং কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। সেই সময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

আয়েশা যে ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যায়, এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে আটক করেছে পুলিশ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশ জোর করে আয়েশাকে ভ্যানে তুলছেন, এমন একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

আয়েশা লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।’

আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানান অভিনেত্রী।

বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আটক নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছেন বলে জানান আয়েশা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!