AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তি ব্যর্থ হলে ইরানে হামলা: ট্রাম্প


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৮ পিএম, ৬ মে, ২০২৬

চুক্তি ব্যর্থ হলে ইরানে  হামলা:  ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান নির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালাবে।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম -এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে সম্মত না হয়, তাহলে বোমাবর্ষণ শুরু হবে এবং এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।

তিনি আরও যোগ করেন, ইরান যদি আগের শর্তগুলো মেনে নেয়, তবেই চলমান সামরিক উত্তেজনা বা ‘এপিক ফিউরি’র অবসান ঘটবে এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে দুই পক্ষ শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে খোদ ট্রাম্পই সংশয় প্রকাশ করেছেন। তিনি একে একটি ‘বিরাট অনুমান’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি’র বর্তমান ধাপটি শেষ হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট কংগ্রেসকে অবহিত করেছেন যে- এই ধাপের অভিযান শেষ। তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে পরিস্থিতির ওপর।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উপসাগরীয় যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারকের বিষয়ে দুই দেশ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

সূত্রটি জানায়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-তে প্রকাশিত প্রতিবেদনটি সঠিক। যেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য এক পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম নিয়ে আলোচনা চলছে।

সূত্রটি আরও জানায়, আমরা খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করব। আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!