AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তি সই করতে পাকিস্তান যাবেন ট্রাম্প!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৬ এএম, ১৭ এপ্রিল, ২০২৬

চুক্তি সই করতে পাকিস্তান যাবেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তানে যেতে পারেন। খবর এএফপির।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।

চুক্তি সইয়ের জন্য পাকিস্তানে যেতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি সই হয়, তাহলে আমি যেতে পারি।

চুক্তির বিষয়ে কিছুদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি কোন অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এ আলোচনা আবার পাকিস্তানেই হতে পারে।

একুশে সংবাদ/এসআর

Link copied!