AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৯ পিএম, ৬ মার্চ, ২০২৬

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) সকালে শহরটির আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান ‘অপারেশন ট্রু প্রমিস–৪’-এর অংশ হিসেবে তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ অভিযানে ইরানের অত্যাধুনিক ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে ধ্বংস করার চেষ্টা করলে তেল আবিবজুড়ে বড় বড় বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়। এ সময় শহরজুড়ে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটোছুটি শুরু করেন।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

তবে এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণের শব্দ শুধু তেল আবিবেই নয়, আশপাশের আরও কয়েকটি এলাকাতেও শোনা গেছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!