AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে দুটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৪ পিএম, ৬ মার্চ, ২০২৬

কুয়েতে দুটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন প্রজন্মের একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে এসব ঘাঁটিতে পরপর আঘাত হানা হয়েছে এবং হামলা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের সামরিক অভিযান শুধু কুয়েতেই সীমাবদ্ধ নয়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, হাইফা ও তেল আবিবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কুয়েতের যে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেগুলো থেকে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

সূত্র: আল জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!