AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল-আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩২ এএম, ৬ মার্চ, ২০২৬

আল-আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে পবিত্র আল-আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক ভিডিওবার্তায় এ সংক্রান্ত নির্দেশনা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সঙ্গে জেরুজালেমের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় প্রবেশেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

চলতি রমজানে এই প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে রমজানের প্রথম দুই জুমায় আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনি মুসল্লি অংশ নিয়ে নামাজ আদায় করেন।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, রমজান উপলক্ষে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।

জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!