AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে ২ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৭:৪৮ পিএম, ২৩ জুলাই, ২০২৬

আত্রাইয়ে ২ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিল্পী বেগম (২৬) নামে এক গৃহবধূর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​আহত শিল্পী বেগম উপজেলার বড়ডাঙ্গা গ্রামের মোহন হোসেনের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিল্পী বেগম নিজ বাড়ি থেকে একটি চার্জার ভ্যানে চড়ে ভবানীপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে ভ্যানটি হাতিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিল্পী বেগম রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি।

তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!