AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ দেশের যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনায় ইরানের হামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ৫ মার্চ, ২০২৬

৩ দেশের যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনায় ইরানের হামলা

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, এসব হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব হিসেবে পরিচালিত হয়েছে। গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্যও নিশ্চিত করা হয়নি।

আঞ্চলিক বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে, যা বৃহত্তর সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!