AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আইআরজিসির দাবি

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫০ এএম, ১ মার্চ, ২০২৬

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা সামরিক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ অভিযানে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এক প্রতিবেদনে জানায়, আইআরজিসি তাদের সাম্প্রতিক সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ–৪’। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং একটি বড় মার্কিন সামরিক জাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সেন্টকমের এক মুখপাত্র বলেন, আইআরজিসির প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হয়নি এবং মার্কিন সেনাদের বড় ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি।

সেন্টকম আরও জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ও অস্বীকৃতির মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনো যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র: তাস নিউজ

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!