AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের পাল্টা হামলা, ইসরাইলে ভয়াবহ বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের পাল্টা হামলা, ইসরাইলে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের পক্ষ থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ সামরিক হামলার জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আঘাতের সময় বিকট বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই পাল্টা হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা জরুরি। একই সঙ্গে তারা জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনী যে কোনও হুমকি প্রতিহত ও প্রয়োজন অনুযায়ী আক্রমণ চালাচ্ছে।

এর আগে ইসরাইলের হামলার পর ইরানের একটি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী ও বিধ্বংসী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!