AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন বিয়ে করেননি রাহুল গান্ধী?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৫ এএম, ১১ অক্টোবর, ২০২৩

কেন বিয়ে করেননি রাহুল গান্ধী?

তাকে এবং সালমান খানকে ভারতের সব থেকে এলিজিবল ব্যাচেলর বলে ডাকা হয়। সেই রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন- তিনি রাজনীতিকে বিয়ে করেছেন। তাই, আসল বিয়েটা আর করা হয়নি। জয়পুরের মহারানী কলেজে একটি সেমিনারে রাহুলকে প্রচুর ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হয়। আজ সামাজিক মাধ্যমে একটি পোস্ট এর মাধ্যমে রাহুল সেই কথা স্বীকার করেছেন। মেয়েরা রাহুলকে প্রশ্ন করেছিল, তিনি দেখতে এত হ্যান্ডসাম, বিয়ে করেননি কেন?

এই প্রশ্নের জবাবে রাহুল বলেন- কংগ্রেস রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে বিয়ে করার সময়টা পাইনি। আসলে রাজনীতিকেই বিয়ে করেছি জানান রাহুল। মুখে তিনি কোনও প্রসাধন ব্যবহার করেন কি? এই প্রশ্নের জবাবে রাহুল জানান, তিনি ক্রিম তো দূরের কথা, মুখে সাবানও দেন না। শুধু জলে মুখ ধন। তাঁর খাবারের প্রেফারেন্স সম্পর্কে জানতে চাওয়া হলে রাহুল বলেন তিনি সর্বভূক।

শুধু তেতো লাউ, করাইশুঁটি আর পালং শাক খান না। রাহুল জানান, তিনি রাজনীতিতেই বেশি স্বছন্দ। ক্রিকেটের থেকে ফুটবল বেশি ভালোবাসেন। রাত জেগে আন্তর্জাতিক ফুটবল দেখেন। রাঁধতে ভালোবাসেন। এই ব্যাপারে তাঁর গুরু রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব।

একুশে সংবাদ/এসআর

Link copied!