AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩১ পিএম, ১৩ জুন, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা

তিন মাসেরও বেশি সময় ধরে চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত অবসানের লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি শান্তিচুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার (১৩ জুন ) স্থানীয় সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্ভাব্য চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য দেশটি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

শেহবাজ শরিফ লিখেছেন, “আমরা শান্তিচুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, এই সম্ভাব্য শান্তিচুক্তি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে বলে তারা আশাবাদী।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয় যে, সংঘাত নিরসনের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষ একটি খসড়া চুক্তি পাঠে সম্মত হয়েছে এবং শিগগিরই প্রাথমিক স্বাক্ষরের আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এই সংঘাতের সূত্রপাত হয়। পরবর্তীতে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!