AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৭ পিএম, ১৩ জুন, ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসর গ্রহণ করবেন। একই দিনে দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তার মেয়াদ চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সামরিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন পর্যায়ের অপারেশনাল দায়িত্বে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম এবং আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন তিনি।

আর্মি কমান্ডার হিসেবে পদোন্নতির পর ধীরাজ শেঠ সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ড-এর নেতৃত্ব দেন। এছাড়া সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনা, বাহিনী ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধিসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি রূপান্তর প্রক্রিয়ায় ধীরাজ শেঠের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সেনাসদরে কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়ন বিভাগেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখা ধীরাজ শেঠ একজন দক্ষ ও অভিজ্ঞ সামরিক কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!