AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের উদ্দেশে বার্তা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৯ পিএম, ২২ জুলাই, ২০২৬

আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের উদ্দেশে বার্তা

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অনুপম খের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানালেও আন্দোলনে রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

ভিডিও বার্তায় অনুপম খের বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার ভাষায়, নিজেদের দাবি আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকেই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, ‘আমিও একসময় ছাত্র ছিলাম। আমিও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করেছি। তাই শিক্ষার্থীদের উদ্বেগ, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে তাদের প্রত্যাশা আমি বুঝতে পারি।’

তিনি আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনই সবচেয়ে আন্তরিক আন্দোলন, কারণ তারা নিজেদের ভবিষ্যৎ, অধিকার এবং দেশের উন্নয়নের কথা ভেবেই রাজপথে নামে। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন এই অভিনেতা।

তিনি বলেন, আন্দোলনে বাইরের বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে রাজনৈতিক দল যুক্ত হলে মূল উদ্দেশ্য অনেক সময় আড়ালে চলে যায়। শুরুতে মনে হতে পারে বেশি মানুষ যুক্ত হলে আন্দোলন আরও শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা উল্টো ফল বয়ে আনে।

অনুপম খেরের ভাষায়, অনেক সময় এসব গোষ্ঠী শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। একপর্যায়ে আন্দোলনের প্রকৃত দাবি ও উদ্দেশ্য হারিয়ে যায় এবং আন্দোলনের নিয়ন্ত্রণও শিক্ষার্থীদের হাতছাড়া হয়ে যায়।

তিনি বলেন, এই আন্দোলন শিক্ষার্থীদেরই থাকা উচিত। গণতন্ত্রে প্রশ্ন করা, প্রতিবাদ করা এবং দাবি জানানো প্রত্যেক নাগরিকের অধিকার। তবে খেয়াল রাখতে হবে, যেন অন্য কেউ তাদের কণ্ঠস্বরের অপব্যবহার করতে না পারে।


একুশে সংবাদ/ওজি

Link copied!