AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সবকিছু মনে রাখা হবে’বললেন ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১০ পিএম, ২২ জুলাই, ২০২৬

‘সবকিছু মনে রাখা হবে’বললেন ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ

দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান এবং সরকারের উদ্দেশে বলেন, ‘সব মনে রাখা হবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

ভিডিওবার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের নেতৃত্ব যদি এমন কারও হাতে থাকে, যিনি অজ্ঞতা ও নির্মমতাকে প্রশ্রয় দেন, তাহলে তিনি পুরো দেশকেও সেভাবেই দেখতে চাইবেন। তিনি জানান, ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)–এ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। তাই তাদের ওপর হামলার ঘটনা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

আবেগঘন কণ্ঠে অভিনেতা বলেন, আমার হৃদয় ভারাক্রান্ত। আমাদের তরুণদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে রক্ত গরম হয়ে যাচ্ছে। যারা মুখ ঢেকে হাতে লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করছে, তাদেরও একদিন নিজেদের কাজের জবাব দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আশা হারিয়ো না। অনেক মানুষ তোমাদের পাশে আছে। লড়াই চালিয়ে যাও। দেশের তরুণদের ওপর আমার সবসময়ই আস্থা ছিল, এখন সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সরকারের উদ্দেশে নাসিরুদ্দিন শাহর বার্তা ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘সব মনে রাখা হবে

 

একুশে সংবাদ/ওজি

Link copied!