AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার কলিং বেল, ভক্তের জেল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২০ পিএম, ২৩ জুন, ২০২৬

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার কলিং বেল, ভক্তের জেল

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বিটিএস সদস্য জাংকুকের (২৮) বাড়িতে বারবার গিয়ে হয়রানির অভিযোগে এক ব্রাজিলিয়ান নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) ওই নারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে তা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে সফল না হলে তাকে দক্ষিণ কোরিয়া থেকে বহিষ্কার করা হতে পারে।

জানা গেছে, গত বছর ২০২৫-এর ডিসেম্বর থেকে ওই নারী জাংকুককে অনুসরণ করতে শুরু করেন। তিনি জাংকুকের বাড়ির সামনে গিয়ে চিঠি ও ছবি রেখে আসার চেষ্টা করেন। নিজের এই কর্মকাণ্ডকে তিনি ‘ভালোবাসা’ হিসেবে দাবি করেছিলেন।

গত ৭ ডিসেম্বর, ২০২৫-এ প্রথমবার জাংকুকের বাড়িতে গিয়ে ওই নারী সেখানে অবস্থান করেন, দেয়ালের ওপর দিয়ে বিভিন্ন জিনিস ছুড়ে দেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি ঢোকানোর চেষ্টা করেন।

এর কয়েকদিন পর আবারও তিনি সেখানে যান এবং একবারে ১৩৩ বার বাড়ির ঘণ্টা বাজান। আদালত এটিকে তার ‘চরম মাত্রার আসক্তি’ হিসেবে উল্লেখ করেছে।

পরে ১৩ ডিসেম্বর, ২০২৫-এ খাবার সরবরাহকারী এক কর্মীকে অনুসরণ করে পাশের গেট দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তিনি আবারও জাংকুকের বাড়িতে যাওয়া অব্যাহত রাখেন।

এরপর পুলিশ তাকে জাংকুকের বাড়ির ১০০ মিটারের মধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। কিন্তু সেটিও অমান্য করায় ফেব্রুয়ারিতে তাকে তদন্তের জন্য আদালতে পাঠানো হয়।

আদালতে জানানো হয়, ওই নারী মোট ২২ বার জাংকুকের বাড়িতে গিয়েছিলেন। তবে বিচারক জানান, পুনরায় একই ধরনের অপরাধ করার ঝুঁকি খুব বেশি নয়-এই বিষয়টি বিবেচনায় নিয়ে শাস্তি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের জুনেও এক চীনা নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ঘটনাটি ঘটে জাংকুক সামরিক দায়িত্ব শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!