AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিন্ডিকেটমুক্ত ও বৈষম্যহীন আটাব গড়ার প্রত্যয় গণতান্ত্রিক ফ্রন্টের


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০১:৪৭ পিএম, ১৩ জুলাই, ২০২৬

সিন্ডিকেটমুক্ত ও বৈষম্যহীন আটাব গড়ার প্রত্যয় গণতান্ত্রিক ফ্রন্টের

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর আসন্ন নির্বাচন-২০২৬-কে সামনে রেখে সিন্ডিকেটমুক্ত ও বৈষম্যহীন আটাব গড়ার প্রত্যয় করেছেন গণতান্ত্রিক ফ্রন্ট।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশান-বনানী জোনের সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
হোটেল সারিনায় ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​সভায় উপস্থিত আটাবের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সংগঠনটিকে একটি সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতা মূলক এবং ক্ষুদ্র ও মাঝারি এজেন্সিসহ সকল সদস্যের অধিকার রক্ষাকারী শক্তিশালী পেশাজীবী সংগঠন হিসেবে পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​মতবিনিময় সভায় আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, আমরা একটি সম্পূর্ণ বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক আটাব গঠন করতে চাই, যেখানে প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি এজেন্সির অধিকার সমানভাবে নিশ্চিত থাকবে। আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের পূর্ণ প্যানেলকে বিজয়ী করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
​সংগঠনের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু তাঁর বক্তব্যে বলেন, এবারের নির্বাচন মূলত আটাব সদস্যদের অস্তিত্ব রক্ষার লড়াই, সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাই।

​নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষের অপপ্রচারের তীব্র সমালোচনা করেছেন সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। তিনি বলেন, নির্বাচনে ফায়দা লুটতে বিভিন্ন মহল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে। সম্মানিত সদস্যদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

​ট্রাভেল খাতের বর্তমান বিশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনার ত্রুটি তুলে ধরে সাবেক ইসি সদস্য দিদারুল হক বলেন, যথাযথ তদারকির অভাবে সাধারণ পান দোকানদারও এয়ার টিকিট বিক্রি করছে, যা ওপেন মার্কেট ইকোনমিকে মারাত্মকভাবে ম্যানুপুলেট করছে। একটি বিশেষ মহল আটাব দখল করে পুরো ব্যবসাকে কুক্ষিগত করার যে অপচেষ্টা চালাচ্ছে, সাধারণ সদস্যদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।

​অনুষ্ঠানে আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এবং এবারের নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল প্রধান এ.এস.এম ইব্রাহীম ফ্রন্টের সকল প্রার্থীর সাফল্য কামনা করে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

এ সময় উপস্থিত গুলশান-বনানী জোনসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ হাত তুলে ফ্রন্টের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ও সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব ও মহাসচিব প্রার্থী মোঃ সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদার, সহ-সভাপতি প্রার্থী দিদারুল হক এবং অর্থসচিব প্রার্থী গোলাম আজম সৈকত। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে কবির, মাহমুদ, জাহাঙ্গীর, ইমাম, সালাহউদ্দিন, পলাশ, মনিরুল ইসলাম সরকার, দেলোয়ার সহ বিপুল সংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ী।

​উল্লেখ্য, এবারের নির্বাচনে কারিগরি বা কৌশলগত কারণে জনাব আবদুস সালাম আরেফ ও জনাব আফসিয়া জান্নাত সালেহ সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন নির্বাচন বোর্ড কর্তৃক বাতিল হলেও, সাধারণ সদস্যদের মাঝে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে ব্যাপক গণজোয়ার ও সংহতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে ফ্রন্টের প্রার্থীদের ঐতিহাসিক বিজয়, সদস্যদের কল্যাণ এবং দেশের ট্রাভেল ব্যবসার সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফুজুর রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!