AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় দেব এবার ঢাকায়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৫৬ পিএম, ১২ জুলাই, ২০২৬

বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় দেব এবার ঢাকায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকায় আসছেন। রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ তিনি বিশেষ লাইভ পারফরম্যান্সে অংশ নেবেন।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে ছয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন, ২০ জুলাই, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে আয়োজিত এ ফ্যান ফেস্টে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল গভীর আগ্রহ।

সঞ্জয়ের বাবা সন্তোষ দেব ও মা মিতা দেব। তার পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ শুরু করেন।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়। তাঁর সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করার পর এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!