AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৪৪ পিএম, ২১ মার্চ, ২০২৬

ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলা

বিয়ে করেছেন এই সময়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

তবে আজ ঈদের দিন (২১ মার্চ) বিয়ের খবর প্রকাশ করেন নীলাঞ্জনা নীলা।

তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান।

এ প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।’

এই নতুন পথচলার জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী। ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা।

সে আসরে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর নাটকে কাজ শুরু করেন। বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

বর্তমানে দুই পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

 

Link copied!