AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাজমীন মর্তুজা: বহুমাত্রিক সৃষ্টির স্বতন্ত্র কণ্ঠ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৩৩ পিএম, ১৯ মে, ২০২৬

নাজমীন মর্তুজা: বহুমাত্রিক সৃষ্টির স্বতন্ত্র কণ্ঠ

বাংলা সংগীত ও সাহিত্যাঙ্গনে নতুন প্রজন্মের বহুমুখী সৃষ্টিশীলদের মধ্যে নাজমীন মর্তুজা ইতিমধ্যেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।

তিনি কেবল লেখক বা গবেষক নন; নাটক, গান, কবিতা, প্রবন্ধ এবং লোকসংস্কৃতি গবেষণায় তাঁর বিস্তৃত পাঠ ও কাজ তাঁকে দিয়েছে এক অনন্য অবস্থান। গীতিকার হিসেবেও তিনি ধীরে ধীরে শ্রোতাদের নজর কাড়ছেন, আর তাঁর সৃষ্টিতে দেখা যায় ধারার বৈচিত্র্য কখনো গজল, কখনো চটুল রোমান্টিক, কখনো ক্লাসিক, আবার কখনো ফোক বা বাংলা সাহিত্যের ঐতিহ্যনির্ভর গানের আবহ।

নিজের লেখা গান নিজেই পরিকল্পনা, পরিচালনা এবং মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই কাজগুলো প্রকাশ পাচ্ছে তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Nexa Studio–এর মাধ্যমে, যা ইতোমধ্যে শ্রোতা–দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

শিগগিরই আসছে তাঁর নতুন একটি রোমান্টিক গান, যেখানে কণ্ঠ দেবেন বাংলাদেশের আরেক প্রতিভাবান শিল্পী  লাবনী  আক্তার আশা করা হচ্ছে, গানটি শ্রোতাদের হৃদয়ে নতুন সাড়া তুলবে। বাংলা গান শুনুন, বাংলাদেশের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভালোবাসুন ও লালন করুন। Nexa Studio–এর সঙ্গে থাকুন লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে। আর গুনগুন করে গাইতে ভুলবেন না  “কাজল চোখের জল করে টলমল “ খুব শিঘ্রই আসছে ।  চোখ রাখুন নেক্সা স্টুডিওর পর্দায়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!