AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৩ পিএম, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তরার বিএনএস সেন্টার এলাকা এবং সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে শাহবাগ ও মিরপুরসহ আরও কয়েকটি এলাকাতেও আন্দোলনের খবর পাওয়া যায়।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রথম দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।

দ্বিতীয় দাবিতে তারা বলেন, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

তৃতীয় দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজধানীর পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরে এসব স্থানে কর্মসূচি শুরু হওয়ার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সড়ক অবরোধের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!