AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৮ পিএম, ৩০ মার্চ, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

রবিবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেন।

বোর্ড সূত্র জানায়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর বিষয়ে ঐকমত্য হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এক বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তারিখ নির্ধারণের জন্য সভা করা হয়েছে। সেখানে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্তভাবে সময়সূচি ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!