সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’ এর গভর্নিং বডি নির্বাচনে টেলিফোন প্রতীকে স্বপ্ন বুনছে সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ এর অভিভাবকরা। তাদের বিশ্বাস সারোয়ার আরিফ উদ্দিন অলরাউন্ডার। তিনি বিজয়ী হলে সবচেয়ে বেশি লাভবান হবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
টেলিফোন প্রতীক প্রার্থী সারোয়ার আরিফ উদ্দিন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন আহমেদ খানের কনিষ্ঠ পুত্র। সর্বশেষ মঙ্গলবার দিনভর অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের কল্যানের প্রতিশ্রুতি তুলে ধরে প্রচারণা চালিয়েছেন। এসময় সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ অভিভাবকরা টেলিফোন প্রতীকে ভোট চান। ফলে প্রচারণা রুপ নেয় জনতার মিছিলে।
নির্বাচনে জয় পেতে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন টেলিফোন প্রতীকের প্রার্থী সারোয়ার আরিফ উদ্দিন। এরইমধ্যে সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ এর চারপাশে বাড়ি বাড়ি এবং দোকানেহোটেল রেস্তোরায় থাকা অভিভাবকের কাছে ভােট চেয়ে গনসংযোগে তুলে ধরছেন অভিভাবক ও শিক্ষার্থী-শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আগামীর পরিকল্পনা।
তার গণসংযোগে অংশ নিচ্ছে অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রচার-প্রচারণায় অংশ নেয়া অভিভাবকরা জানান, সারোয়ার আরিফ উদ্দিন একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও দায়িত্বশীল মানুষ। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা তাঁদের আস্থা অর্জন করেছে।
অভিভাবকদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
অভিভাবকরা বলছেন, আমাদের সন্তানদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দিতে পারবেন,এমন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। তারা বলছেন, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা তার পক্ষে কাজ করছি। টেলিফোন প্রতীকেই আমরা আগামীর স্বপ্ন বুনতে চায়। আমাদের বিশ্বাস সারোয়ার আরিফ উদ্দিন বিজয়ী হলে সবচেয়ে বেশি লাভবান হবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

