AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বাজেট

যেসব খাতে ১০০ শতাংশ কর ও শুল্ক ছাড়ের পরিকল্পনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৭ পিএম, ১১ জুন, ২০২৬

যেসব খাতে ১০০ শতাংশ কর ও শুল্ক ছাড়ের পরিকল্পনা

বিনিয়োগ উৎসাহিত করা, দেশীয় শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একাধিক খাতে শতভাগ কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোজ্য তেল উৎপাদনে কর ছাড়

খাদ্য নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমাতে দেশীয় তৈলবীজ থেকে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথম পাঁচ বছর ১০০ শতাংশ কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং শেষ দুই বছর ২৫ শতাংশ কর ছাড়ের সুবিধা দেওয়া হতে পারে। ফলে এ খাতে মোট ১০ বছরের কর প্রণোদনার সুযোগ সৃষ্টি হবে।

সৌরবিদ্যুৎ খাতে বিশেষ সুবিধা

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে ২০৩৫ সাল পর্যন্ত শূন্য শতাংশ কর হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুৎ বিলের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক মওকুফ

শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের শুল্ক ও কর শতভাগ মওকুফের প্রস্তাব রাখা হয়েছে।

মোবাইল সিমের কর প্রত্যাহারের পরিকল্পনা

ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আসতে পারে। এতে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট ছাড়

দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট এবং কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব থাকতে পারে।

এছাড়া ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের পরিকল্পনাও রয়েছে।

ডায়ালাইসিস ফিল্টারে কর অব্যাহতি

কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা পর্যন্ত ব্যয় কমতে পারে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক যন্ত্রে কর ছাড়

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ২১ ধরনের সহায়ক যন্ত্রপাতি আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাবও প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।

বাজেটের এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!