AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি ব্যাংকে নতুন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমীন


Ekushey Sangbad
হাফিজ রহমান
১০:৩২ এএম, ২৬ মে, ২০২৬

কৃষি ব্যাংকে নতুন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমীন

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৪ মে) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং উন্নয়নমূলক অবদানের জন্য তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ নুরুল আমিন ১৯৭৭ সালে জনতা ব্যাংকে কর্মজীবন শুরু করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দেশ-বিদেশে ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা সনদও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যক্রম আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!