AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুনের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ডলার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৪ পিএম, ১৬ জুন, ২০২৬

জুনের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৮৩ লাখ ডলার করে বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৮ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এ ছাড়া এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!