AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলো এলপি গ্যাসের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪২ পিএম, ২ জুন, ২০২৬

কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। নতুন মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসির নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল একই পরিমাণ গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়।

ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই মূল্য কিছুটা কমলেও আগের তুলনায় দাম এখনও উচ্চ পর্যায়েই রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!