AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৭ পিএম, ২১ মে, ২০২৬

ঈদে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময় ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন নির্বিঘ্ন রাখতে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পিওএস ও কিউআর কোডভিত্তিক লেনদেনও সচল রাখতে বলা হয়েছে। জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও মার্চেন্টদের সচেতন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টু-এফএ) বাধ্যতামূলকভাবে কার্যকর করার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে কার্ড ছাড়াই সম্পন্ন হওয়া অনলাইন লেনদেনে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার পাশাপাশি বাড়তি লেনদেনের চাপ সামাল দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সব ধরনের ইলেকট্রনিক লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। একই সঙ্গে গ্রাহকসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজিটাল লেনদেনে প্রতারণা ঠেকাতে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর কথাও উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!