AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:১০ পিএম, ৩ মে, ২০২৬

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার

বিদায়ী এপ্রিল মাসে দেশে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবারের এপ্রিল মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার দেশে আসে।

এছাড়া গত ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স প্রবাহ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!