AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০১ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

আগামী মে মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সরকার। ফলে এপ্রিল মাসের নির্ধারিত দামেই আগামী মাসে জ্বালানি তেল বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ মে থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন আগের দামে বিক্রি অব্যাহত থাকবে।

এর আগে ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এপ্রিলের মাঝামাঝি সময়ে বড় ধরনের মূল্য সমন্বয়ে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তখন ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

এর আগে ৩১ মার্চের অফিস আদেশে এপ্রিল মাসে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তখন ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।

জ্বালানি বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে কোনো নতুন মূল্য পরিবর্তন না এনে আগের সমন্বিত দামই বহাল থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!