AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ দিনে রেমিট্যান্স এলো ৪১৩৫ কোটি টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৫ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

৪ দিনে রেমিট্যান্স এলো ৪১৩৫ কোটি টাকা

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম চারদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের একই সময়ে (এপ্রিলের প্রথম চারদিন) দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসেবে এবার প্রবাসী আয় বেড়েছে ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও নজরদারি বাড়ানোর ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!