AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৬ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। ক্রেতা সমাগম বাড়ার পাশাপাশি সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের কারণে অধিকাংশ সবজির কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

রমজানের ঈদের পরপরই কিছুটা স্বস্তি ফিরেছিল সবজির বাজারে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বর্তমানে প্রায় সব ধরনের সবজির দামই আগের তুলনায় বেশি।

এক সময় ৬০ টাকার মধ্যে পাওয়া বেগুন, শিম ও পটল এখন বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকায়। ঢেঁড়স ও বরবটির দাম পৌঁছেছে ১০০ টাকার ঘরে। অন্যদিকে করলা, ঝিঙা ও চিচিঙ্গার মতো সবজির দাম ১২০ টাকা পর্যন্ত উঠেছে।

বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটির পর রাজধানীতে মানুষের আগমন ও বাজারে চাহিদা বাড়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।

এদিকে মুরগির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সরবরাহ কমে যাওয়ার কারণে সোনালি ও দেশি মুরগির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৪৪০ টাকা কেজি দরে। দেশি মুরগির দাম ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে উঠেছে।

তবে ব্রয়লার মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এটি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খামারি ও ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের কারণে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে। পাশাপাশি ফিডের খরচ বৃদ্ধি ও লোকসানের কারণে অনেক খামারি উৎপাদন কমিয়ে দিয়েছেন, যার প্রভাব সরাসরি বাজারে পড়ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নিত্যপণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, বাজারে কোনো ধরনের কারসাজি বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, তা কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!