AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪



মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে জেলার ডাসার থানার পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মিনি ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকচালক আবু নাঈম খানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বড় ট্রাকের চালক জুয়েল (৩৫), হেলপার সজীব (২৫) এবং শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। জুয়েল ও সজীব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। অপরদিকে আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপড়া গ্রামের এবং লাভলু মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার বাসিন্দা।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত চারজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!