ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি জানায়, সংশোধিত এই দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে অতিরিক্ত ব্যয়ের চাপ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

