AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪০ পিএম, ১ এপ্রিল, ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

দেশে সদ্য বিদায়ী মার্চ মাসে প্রবাসী আয়ের নতুন রেকর্ড হয়েছে। এ মাসে প্রবাসীরা মোট ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩.৭৬ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের মার্চের তুলনায় বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার।

এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং তৃতীয় সর্বোচ্চ জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার।

বিশেষজ্ঞদের মতে, মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান, ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রমবাজার স্থিতিশীল থাকায় আয়ও তুলনামূলকভাবে ধারাবাহিক রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে সামান্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!