AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চের ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩৭,২১০ কোটি টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৮ পিএম, ২৫ মার্চ, ২০২৬

মার্চের ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩৭,২১০ কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৩.০৫ বিলিয়ন ডলার), যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৭১ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭ হাজার ২১০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২৭৪ কোটি ৯০ লাখ ডলার, যা থেকে দেখা যাচ্ছে, চলতি বছরের মার্চে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,৫৫০ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০.১০ শতাংশ বেশি।

ফলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে:ফেব্রুয়ারি: ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারি: ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার (একক মাস হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ), ডিসেম্বর: ৩২২ কোটি ৬৭ লাখ ডলার (চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক আয়) ।

বছরের অন্য মাসগুলোও রেমিট্যান্স প্রবাহে সুনিশ্চিত অবদান রেখেছে:নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার ।

মোটমাট, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার (৩,০৩২ কোটি ৮০ লাখ), যা এক অর্থবছরে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!