AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিনে মাংসের দাম আকাশচুম্বি


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
১২:২৮ পিএম, ২১ মার্চ, ২০২৬

ঈদের দিনে মাংসের দাম আকাশচুম্বি

ঈদের দিন রাজধানীর সড়কগুলো জনশূন্য। তবে ভিড়ভাট্টা কিছুটা দেখা গেছে গরুর মাংসের দোকানে। সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র।

ঈদের দিনেও গরুর মাংস চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি গরুর মাংস ৮১০ থেকে ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রতিটি গরুর দাম গড়ে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এ কারণে মাংসের দামও কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে চাঁদরাত থেকে দাম আরও বাড়ে। ঈদের দু-একদিন আগেও যেখানে প্রতি কেজি গরুর মাংস ৭৯০-৮০০ টাকায় বিক্রি হয়েছে, চাঁদরাতে তা বেড়ে যায় কেজিতে ৫০–৬০ টাকা।

মিরপুরের মুসলিম বাজার থেকে ১৬৮০ টাকায় ২ কেজি গরুর মাংস কেনেন আবদুর রহমান। তিনি বলেন, আগের দিন ভিড়ের কারণে কিনতে না পেরে ঈদের দিনই কিনতে হলো, তবে দাম কমেনি।

বিক্রেতারা বলছেন, ঈদের পর চাহিদা কমে গেলে মাংসের দাম কিছুটা কমতে পারে।

ক্রেতা ও বিক্রেতারা জানান, গরুর মাংসের উচ্চ দামের কারণে অনেকেই ঝুঁকছেন মুরগির দিকে। ফলে মুরগির দামও বেড়েছে। বাজারে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকা কেজিতে এবং সোনালী মুরগি ৩৮০–৪০০ টাকায়।

এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১৮০–২০০ টাকা। মিরপুর ১১ নম্বর এলাকার একজন বিক্রেতা জানান, ঈদের আগের দিন ও চাঁদরাতে ব্রয়লার মুরগির বিক্রি তিন–চার গুণ বেড়ে গেছে।

ঈদের দিন খোলা থাকা মুদি দোকানগুলোতে তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে কোমল পানীয়, আইসক্রিম, চকলেট ও চিপস। দোকানিরা জানান, বাচ্চাদের হাতে ঈদের টাকা থাকায় এসব পণ্যের চাহিদা বেড়েছে।

অনেকে আবার ব্যস্ততার কারণে আগেভাগে প্রয়োজনীয় বাজার সারতে না পারায় ঈদের দিন সেমাই, চাল, তেল ও মসলা কিনছেন। ব্যবসায়ীরা জানান, ঈদ ঘিরে সেমাই ও দুধের দাম স্থিতিশীল থাকলেও কিছু জায়গায় সয়াবিন তেলের সংকট রয়েছে। এছাড়া মসলা ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!