ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম সামান্য কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে।
সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম এখন থেকেই কার্যকর হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

