AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমালো এনবিআর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১০ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমালো এনবিআর

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এই খাতে আমদানি শুল্ক কমেছে প্রায় ৬০ শতাংশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতার চাপ থেকে রক্ষা করতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে এসব উপকরণের ওপর আরোপিত শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক কাঠামো কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানি করা মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে। একই দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের ক্ষেত্রে মূল্য কমবে আনুমানিক দেড় হাজার টাকা।

এনবিআর আরও জানায়, মোবাইল ফোন ও সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে শুল্ক হ্রাসের ফলে বাজারে সব ধরনের মোবাইল ফোনের দাম আরও সহনীয় পর্যায়ে থাকবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতেও জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ ধরনের নীতিগত সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!