AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৭ এএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এক দফা সময় বাড়িয়ে অনলাইনে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর করা হয়েছিল। প্রচলিত আয়কর আইন অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরই রিটার্ন জমার নির্ধারিত শেষ দিন।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের অতিরিক্ত সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের প্রস্তুতির জন্য বাড়তি সময় প্রয়োজন—এই বিবেচনাতেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত। অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় সরকার চাইলে সময় বাড়াতে পারে, তবে সে বিষয়ে তখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব ছিল না।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। গত আগস্ট থেকে সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!