AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:২২ পিএম, ২১ মে, ২০২৪

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটার প্রতি ১৫২ টাকা ৪৫ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার তেল কিনতে খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার এক কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এই সয়াবিন তেল কেনা হবে।

এর সুপারিশ করা দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!