AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদিকে হত্যাচেষ্টা : এবার শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৪ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

হাদিকে হত্যাচেষ্টা : এবার শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার হওয়া দুজন হলেন— মো. হুমায়ুন কবির (৭০) এবং তার স্ত্রী মোসা. হাসি বেগম (৬০)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারদের র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন ফয়সালের স্ত্রী, এক নারী বন্ধু, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং সীমান্ত দিয়ে পালাতে সহায়তার অভিযোগে আরও দুজন।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার রাতে পরিবারের সম্মতি নিয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগে অংশ নিতে বিজয়নগর এলাকায় গেলে শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলার শিকার হন। সে সময় চলন্ত মোটরসাইকেল থেকে একজন আততায়ী রিকশায় থাকা হাদির দিকে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। পরদিন সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!