AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫২ পিএম, ১৪ জুন, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তরের একটি সূত্র।

রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইন্টারপোলের মাধ্যমে গত ১২ জুন একটি চিঠি পাওয়া গেছে, যেখানে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য উল্লেখ রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুদক, ইন্টারপোল বা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলার সূত্র ধরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!